শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রল পাম্পের কাছে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজির আরও তিন যাত্রী আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিরিশিরি থেকে একটি বালুবোঝাই ট্রাক পূর্বধলা যাওয়ার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার পেট্রল পাম্পের কাছে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে যাত্রীরা মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সিএনজির চালক পূর্বধলা উপজেলার জালসুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৪), একই উপজেলার নাটেরকোণা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মুহিত মিয়া (৩৩)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর