শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

সিদ্ধিরগঞ্জে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটো চালকসহ ৬ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড এলাকার দুই নম্বর রেললাইনের নতুন সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজন তরুণী পথচারী ব্যতীত অন্যদের নাম পাওয়া যায়নি। ওই নারীর নাম মোসা. মরিয়াম বেগম (২২)। তিনি সিরাজুল ইসলাম সরদারের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নারায়ণগঞ্জগামী একটি পিকআপ ও ইজিবাইক ওই সড়কে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ তার অটোতে থাকা চারজন গার্মেন্টসকর্মী ও পিকআপভ্যানে থাকা নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ করা এক জনসহ মোট ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার খানপুর হাসপাতালে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইজিবাইক ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সম্পর্কিত খবর