শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

অটোরিকশার চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জিসান মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আজ সকালে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হকের ছেলে ও সদাসদী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টায় জিসান গোপালদী পৌরসভার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে দাইরাদী এলাকায় বিপরীত থেকে আসা অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে রাস্তার খাদে পড়ে যায়। তার মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা জানান, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল জিসানের। ঘটনার দিন ছিল স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল সে।

আশপাশের লোকজন আহত অবস্থায় জিসানকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

 

সম্পর্কিত খবর