শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নিজের লড়াইয়ের কথা জানালেন ববি দেওল

পরিবার অভিনয়ের সঙ্গে জড়িত থাকায় সুবিধা তো পরের কথা, উল্টো নানা ধরনের গ্লানি বয়ে বেড়াতে হয়েছে ববি দেওলকে। নিজেকে বারবার প্রমাণ করতে চাইলেও জুটেছে তুলনা। অথচ অভিনয়ে যে তিনিও তার বাবা, ভাইয়ের চেয়ে কম নয় সেটি প্রমাণ করতেই জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে।

স্টারকিড হলেও জীবন কখনও কখনও সহজ নয়। সেখানে প্রতিটা মুহূর্তে বাবা, মা বা পরিবারের যেই থেকে থাকুন না কেন সিনেমায়, তার সঙ্গে তুলনায় পড়তে হয়।

অমিতাভ পুত্র থেকে শাহরুখ কন্যা, তালিকা থেকে কেউ বাদ পড়েননি। বাদ পড়েননি খোদ ববি দেওলও। যিনি নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন তার প্রতিটা মুহূর্তের লড়াইয়ের কথা।

নিজেই বলেছিলেন, পদে পদে তাকে তার বাবার সঙ্গে তুলনায় পড়তে হতো। কেবল বাবাই নয়, তালিকায় থাকতেন ভাই সানি দেওলও। তার সঙ্গেও চলতো তুলনা। এককথায় অভিনেতা ধর্মেন্দ্রর ছেলে হওয়াই যেন তার কাল হয়ে দাঁড়ায়।

ববি দেওল এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথম প্রথম এটা সুবিধার বলে মনে হবে। কিন্তু তারপর শুধুই কঠোর পরিশ্রম। প্রতিভা আর ভাগ্য। কত অভিনেতাই শুক্রবার আসে আর উধাও হয়ে যায় শনিবারেই।

আমার মনে হয়, যারা ইন্ডাস্ট্রি থেকে আসেন না, তাদের বরং অনেক সুবিধা রয়েছে। দর্শকদের তাদের থেকে কোনও আশা থাকে না। আমায় বাবা-ভাইয়ের সঙ্গে তুলনায় নামতে হতো।

নেটিজেনরা ববি দেওলের এই সাক্ষাৎকার দেখে অনেকেই ববি দেওলের সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই বলেছেন যে ববি দেওল যেমনটা ভাবছেন, সেটাই সত্যি।

অনেকেই ববি দেওলের সেদিনের সততার প্রশংসা করেছিলেন। যদিও একটা সময় দর্শক মেনে নিয়েছিলেন যে ববি দেওলও পারেন। সম্প্রতি তার কাজ আরও একবার প্রমাণ করে দিয়েছে।

ববি দেওলের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। ২০২৩ সাল দেখিয়ে দিয়ে গিয়েছে যে বক্স অফিসে পুরোনো অভিনেতা মানেই বাতিল নয়। বরং তাঁরা আজও লম্বা রেসের ঘোড়া।

সম্পর্কিত খবর