শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

তামান্নাকে কবে বিয়ে করছেন, মুখ খুললেন বিজয়

বলিউডের অন্যতম চর্চিত জুটি অভিনেতা বিজয় বর্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। একটা লম্বা সময় ধরেই প্রেম করছেন এই জুটি। বছরের শেষের দিকে নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহরও দিয়েছেন দুই তারকা।

এরপর থেকেই ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করছেন বিজয়-তামান্না? শুধু ভক্ত নয়, পরিবারের মানুষদের থেকেও রোজ এই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দু’জনকে। যা নিয়ে মুখ খুলেছেন খোদ বিজয় নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও প্রতিনিয়ত এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি মাকে ফোন করলেও তিনি শুরুতেই জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন?

বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, এমনটাও নয়। একই চাপে রয়েছেন তামান্না নিজেও। কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। ফলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছে তার পরিবার।

বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা হয়তো সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ় ২’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ের সময় একে-অপরের কাছাকাছি আসেন বিজয়-তামান্না। সবশেষ মণীশ মলহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষেও দু’জনকে একসঙ্গে গাড়িতে উঠতে দেখা যায়।

সম্পর্কিত খবর