শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। মাস্কের পরেই স্থান পেয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

শীর্ষ দশ ধনীর নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। একইসঙ্গেৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন ১৬ তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন—

১. বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার, মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার

২. ইলন মাস্ক, মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার

৩. জেফ বেজোস, মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার

৪. ল্যারি এলিসন, মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার

৫. মার্ক জুকারবার্গ, মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার

৬. ওয়ারেন বাফেট, মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার

৭. ল্যারি পেজ, মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার

৮. বিল গেটস, মোট সম্পদের পরিমাণ ১২২.৯ বিলিয়ন ডলার

৯. সের্গেই ব্রিন, মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার

১০. স্টিভ বলমার, মোট সম্পদের পরিমাণ ১১৮.৮ বিলিয়ন

আর্নল্ট ছাড়া তালিকার বাকি নয়জনই মার্কিন নাগরিক।

সম্পর্কিত খবর