শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ছয় মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার কোটি টাকা

সংসদ নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে রাজস্ব খাতে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বরে) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকায়। এর আগে জুলাই-নভেম্বরে রাজস্ব ঘাটতি ছিল ১৬ হাজার ৪৫৯ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৬ হাজার ৭৬৮ কোটি টাকা। শুধুমাত্র ডিসেম্বর মাসেই রাজস্ব ঘাটতি ৬ হাজার ৭৮২ কোটি ২১ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি (২০২৩-২৪) অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে প্রথম ৬ মাসে আয়কর, মূসক ও শুল্ক খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮৮ হাজার ৮৫৬ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে এক লাখ ৬৫ হাজার ৬২৯ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার ২২৭ কোটি টাকা কম আদায় হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি-রপ্তানি শুল্কে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ৬৩২ কোটি টাকা। আদায় হয়েছে ৪৯ হাজার ৬৮ কোটি টাকা। ফলে এ সময়ে ঘাটতি ৮ হাজার ৫৬৩ কোটি টাকা। একই সময়ে মূসক বা ভ্যাটের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার ৮০৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কম আদায় হয়েছে ৬ হাজার ৭০ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৬৪ হাজার ৭৩৭ কোটি টাকা।

আলোচ্য সময়ে আয়কর আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৪১৭ কোটি টাকা। ফলে এ সময়ে ৮ হাজার ৫৯২ কোটি টাকা কম আদায় হয়েছে।

যদিও ৬ মাস শেষে রাজস্বের এই আহরণ বিগত অর্থবছরের চেয়ে বেড়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। লক্ষ্যমাত্রার প্রায় ৮৮ ভাগ অর্জিত হলেও বড় ঘাটতি এড়াতে পারেনি এনবিআর।

ডিসেম্বরে তিন খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৬২ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ২৮০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৬ হাজার ৭৮২ কোটি টাকা।

এ মাসে (ডিসেম্বরে) শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৪০৯ কোটি টাকা, আদায় হয়েছে ৭ হাজার ৬২৭ কোটি টাকা। ভ্যাটের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৭৩২ কোটি টাকা, আদায় হয়েছে ১৩ হাজার ২১৩ কোটি টাকা। আয়করে ১৪ হাজার ৯২১ আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ১২ হাজার ৪৩৯ কোটি টাকা।

সম্পর্কিত খবর