শিরোনাম
down of head

যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব: হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে সারাহ কুক জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।

তিনি বলেন, তারা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন। 

সম্পর্কিত খবর