বাণিজ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালো বিআইএফ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
