শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

চুল কেন পড়ে

রাস্তার ধুলাবালি, গাড়ির ধোঁয়া, রোদ্দুর সবই চুলকে বিবর্ণ ও রুক্ষ্ণ করে তোলে। ফ্রি রেডিকেলের সক্রিয়তার ফলে সময়ের আগে চুল পেকে যায়। চুল ভালো রাখতে ভিটামিনের পাশাপাশি জিঙ্কয়ের ভূমিকা আছে। ভিটামিন ই-যুক্ত তেল চুলে মাখলে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা যায়।

দিনে ৫০-১০০টি চুল পড়া স্বাভাবিক ব্যাপার। তবে খুব বেশি চুল পড়ার কারণগুলো হলো- অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, রক্তচাপ কমানোর ওষুধ, জন্ম নিরোধক বড়ি সেবন, অতিরিক্ত ভিটামিন ‘এ’ গ্রহণ ইত্যাদি।

এছাড়া অপুষ্টি, গর্ভাবস্থা, মেনোপোজ, অনিয়মিত ঋতুচক্র, জ্বর, থাইরয়েডের অসুখ, প্রোটিনের অভাব, রক্ত স্বল্পতা ইত্যাদিও চুল পড়ার কারণ। আবার খুব বেশি টেনে চুল বাঁধলে এবং ভিজা চুল আচড়ালেও চুল পড়ে যেতে পারে। ক্যানসারের রোগীদের কেমোথেরাপি দিলেও চুল পড়ে যেতে পারে। গর্ভাবস্থায় চুল পড়ে হরমোনের অসমতার জন্য। রক্ত জমাট বাধার ওষুধ, বিষণ্নতা দূর করার ওষুধ খেলেও চুল পড়তে পারে।

বড় কোনো অপারেশনের পরও চুল পড়তে পারে। আবার বংশগত কারণ, মানসিক উদ্বেগ ইত্যাদিতেও চুল পড়ে। ক্রমাগত প্রোটিন ও ভিটামিনের অভাব চুলের স্বাস্থ্য নষ্ট করে। যেহেতু চুলের মধ্যে সিসটিন নামক এমাইনো এসিড থাকে, সে জন্য প্রতিদিন ডিম, দুধ, মাছ, মাংস খাওয়া উচিত। এতে ভিটামিন এ-ও পাওয়া সম্ভব। ভিটামিন সি চুলকে ভালো রাখে বলে প্রতিদিনই কিছু না কিছু সি ভিটামিন খাওয়া উচিত।

বিশেষ করে প্রতিদিন দুটি আমলকী খেতে পারলে ভালো হয়। পুষ্টিহীন শিশুদের চুলের রং ধূসর ও পাতলা হয়ে থাকে। এদের চুলের গোড়া ক্রমশ আলগা হয়ে যায়। খাদ্যে প্যান্টোথেনিক এসিডের অভাবেও চুলের ভীষণ ক্ষতি হয়। প্রাণীদেহের লিভার ও কিডনিতে প্যানটোথেনিক এসিড থাকে।

সম্পর্কিত খবর