শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব
বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজা ইস্যুতে ইসরাইলকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার নেতানিয়াহুর দপ্তর থেকে প্রস্তব প্রত্যাখ্যানের কথা জানানো হয়েছে।

শুক্রবার প্রায় এক মাসের মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু। পরে বাইডেন সাংবাদিকদের জানান, তিনি বিশ্বাস করেন যে বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কিছু বিষয়ের সঙ্গে সম্মত হতে পারেন।

বাইডেন বলেন, নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধানের পূর্ণ বিরোধী নন। এখনো অনেক ধরনের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের বেশ কিছু সদস্য দেশ রয়েছে, যাদের কোনো সামরিক বাহিনী নেই।

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান— ইসরাইলে নেতানিয়াহু ক্ষমতায় থাকলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব হবে কি? জবাবে বাইডেন বলেন, ‘না, এমনটা নয়।’

বাইডেন বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পুরোপুরি বিরোধিতা করেননি নেতানিয়াহু। তিনি ক্ষমতায় থাকতেই এখনো স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা সম্ভব।

তবে বাইডেনের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। শনিবার তার দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন যে, হামাস ধ্বংস হওয়ার পর ইসরাইলকে অবশ্যই গাজার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে গাজা আর কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এটি একটি প্রয়োজনীয়তা, যা ফিলিস্তিনি সার্বভৌমত্বের দাবির বিরোধী।

সূত্র: সিএনবিসি, টাইমস অব ইসরাইল

সম্পর্কিত খবর