শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রতারকরা ষড়যন্ত্র করছে....
রোববার অফিস করবেন স্বদেশ লাইফের সিইও জামাল উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি: 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও মো. জামাল উদ্দিন। লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল রোববার থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ভিপি(সংস্থাপন) এবং কোম্পানি সচিব (অতিরিক্ত) হিসেবে কর্মরত ছিলেন।  সবশেষ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে তাঁকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।  তিনি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়্যারমান, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকদের স্বার্থ রক্ষায় এখনো কাজ করছেন।  গত ৮ জানুয়ারি থেকে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে ছুটিতে ছিলেন। আগামীকাল রোববার থেকে কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী মো. জামাল উদ্দিন ভারপ্রাপ্ত সিইও হিসেবে প্রতিষ্ঠানের ব্যবসায়ী সকল কার্যক্রম পরিচালনা করছেন।  তাঁর প্রাপ্য অধিকার, ছুটি নেয়ার সুযোগ কাজে লাগিয়ে কুচক্রি মহল গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

অসঙ্গতিপূর্ণ ও  মিথ্যা সংবাদ পরিবেশন করে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে বলেন, ধান্দাবাজ ও সুযোগ সন্ধানী প্রতারকরা অব্যাহত ষড়যন্ত্র করছে।  এ বিষয়ে স্বদেশ লাইফ সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকার আহবান জানান মো. জামাল উদ্দিন।

সম্পর্কিত খবর