যমুনা লাইফের ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ের হল রুমে অদ্য ১৩ জুলাই সারা বাংলাদেশ হতে আগত উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ উন্নয়ন সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরো পড়ুন:

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক ও অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ছাবেদুর রহমান।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা এবং দিকনির্দেশনায় ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। এছাড়াও সকল ডিএমডি, প্রকল্প পরিচালক, উপঃ প্রকল্প পরিচালক এবং বাংলাদেশের অফিস ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে এ বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।


