মার্কেন্টাইল ইসলামী লাইফের ঈদ পুনর্মিলনী ও ব্যবসা পর্যালোচনা সভা
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে ৮ জুলাই শনিবার ঢাকার বোর্ড রুমে ঈদ পুনর্মিলনী ও ষান্মাসিক ব্যবসা পর্যালোচনা সভা’২০২৩ কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ সাইদুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো।
আরো পড়ুন:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন কোম্পানির প্রতিষ্টাতা ও পরিচালনা পর্ষদের মাননীয় উপদেষ্টা জনাব এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) জনাব শেখ আব্দুর রশিদ, ডিএমডি এন্ড সিএফও জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ ও এএমডি জনাব মোঃ ফাখরুল ইসলাম এবং সারাদেশ থেকে আগত ডিভিশন ইনচার্জবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন ।
সভায় ২০২৩ সনের জুন ক্লোজিং পর্যন্ত ব্যবসা পর্যালোচনা ও আগামী মাসগুলোর ব্যাবসায়িক টার্গেট গ্রহনসহ কোম্পানির অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পারফরম্যান্স এর উপর ভিত্তি করে বিজয়ীদেরকে সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হয়।


