শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ লাইফ

 

৪র্থ প্রজন্মের লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার ট্রেইনার ইন করপোরেট ফাউন্ডার এন্ড বিডিও (সেলফ মেড বাংলাদেশ) ফখরুদ্দিন আসিফ।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির সকল সংগঠন প্রধান, প্রধান কার্যালয়ের প্রশিক্ষক ও ইভিপি মজিবুল মাওলা লিটনসহ সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা।

সভার সভাপতিত্ব করেন ইনচার্জ ও ভিপি (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন। সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত খবর