down of head

 ১০ লাখ টাকা মৃত্যু দাবী পরিশোধ করলো জেনিথ লাইফ

 

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড- ১, মদন কুমারের দূর্ঘটনা জনিত মৃত্যুতে ১০ লাখ টাকা গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ।

আজ শুক্রবার জেনিথ লাইফের রাজশাহী বিভাগীয় কার্যালয়ঃ ইদ্রিশ আলী এজেন্সি, বহরমপুর সিটি বাইপাস, রাজপাড়া, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্লান্ট হিসাব রক্ষক মোঃ রবিউল হাসান তালুদার জেনিথ লাইফের প্রধান কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (উঃ) সৈয়দ মাশকুরুল হকের নিকট হতে চেকটি গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেম জেনিথ লাইফের প্রধান কার্যালয়ের জিএম (উঃ) মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিভাগীয় অফিস প্রধান ডিজিএম (উঃ) মোঃ ইদ্রিশ আলী প্রমুখ।

সম্পর্কিত খবর