শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়াবিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দামইউরোপের বাজারে বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠানবাতিল ১৩৪ ফ্লাইট, বিপাকে ২০ হাজার যাত্রীউপকূল রক্ষায় এখনই বিনিয়োগ জরুরি: এডিবিসাজেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণাডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩দক্ষিণ আমেরিকায় ৩ মাসে রপ্তানি আয় বেড়েছেপাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩%রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল জ্বালানিটানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দামসাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুরজন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ ৭ দিননিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জা
down of head

বিএসইসি চেয়ারম্যানকে বিনিয়োগকারীদের শুভেচ্ছা

 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নতুন বছর ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

সংগঠনের নেতৃত্বে থাকা কাজী আব্দুর রাজ্জাক সাহেব বলেন – শত বাঁধা পেরিয়ে পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন বর্তমান কমিশনের চেয়ারম্যান। আমরা আশা করছি আগামীতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হবে।

সংগঠনটির সহ সভাপতি মহসিন মিয়া বলেন “মূলত আজকে আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে নতুন বছর ও জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনায় আমরা ইন্ডিয়ার পুঁজিবাজারের বিষয়টি তুলে ধরেছি। চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন সকল সংকট কাটিয়ে পুঁজিবাজার দ্রুত গতি ফিরে পাবে”।

সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন শামীম বলেন “বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে মিল রেখে আগামীতে পুঁজিবাজারও ইনশাআল্লাহ এগিয়ে যাবে”।

সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ বিষয় সম্পাদক পারভেজ আলী এবং কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম।

নতুন বছর ও জন্মদিন উপলক্ষে বিএসইসি চেয়ারম্যানকে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর