শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৭ তারিখ পর্যন্ত সারাদেশে পতাকা অর্ধনামিত

ভোলায় বিএনপির দুই নেতার নুরে আলম ও আব্দুর রহিম হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টের আর কিছু নেই। ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যা করেছে। ১৫ বছরে ৬শ জন গুম, সহস্রাধিক হত্যা ও ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের জেগে উঠে প্রতিবাদ করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনের মাধ্যমে নুরে আলম ও রহিম হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।

বিএনপি মহাসচিব বলেন, আগামী ৫-৭ তারিখ পর্যন্ত শোক পালন করার জন্য বিএনপি সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করবে, কালো পতাকা উত্তোলন করবে। ৬ আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে, ৭ আগস্ট কৃষক দল সমাবেশ করবে, ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ হবে।

ভোলায় বিএনপি এবং পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়। যথাসময়ে লাশ না এলেও নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন।

বিএনপির সিনিয়র নেতাকর্মীদের পাশাপাশি জানাজায় যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের প্রমুখ।

নুরে আলমের লাশের ময়নাতদন্তের জন্য গত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লাশের ময়নাতদন্ত শেষে আজ দুপুরে নয়াপল্টনে আনা হয়।

উল্লেখ্য, গত রোববার সারা দেশে লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়লে ওই দিন ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মারা যান। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে তিনিও সেখানে মারা যান।

সম্পর্কিত খবর