শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চক্রান্তকারীদের নাম প্রকাশ করুনঃ প্রধানমন্ত্রীকে বিএনপি

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে ক্ষমতা থেকে সরাতে নাকি আবার নতুন করে চক্রান্ত শুরু হচ্ছে ও তিনি চক্রান্তকারীদের চেনেন। আমি পরিষ্কার করে জানতে চাই—আপনি (শেখ হাসিনা) দয়া করে তাদের নামগুলো উচ্চারণ করুন। কারা চক্রান্ত করছে আমরাও জানতে চাই।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রী আমার বিষয়ে বলেছেন—চক্রান্তের কথা সবচেয়ে বেশি আমিই বলি। পরিষ্কার করে বলছি, চক্রান্ত নয়, আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে সরাতে চাই। এর জন্য আপনারা আমাকে যদি ফাঁসি দিতে চান, দেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকে সরানোর আন্দোলন কোনো চক্রান্ত নয়। আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী-কতৃত্ববাদী এ সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এখানে চক্রান্তের কোনো প্রশ্ন উঠতেই পারে না।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কখন কোন সময় গণতন্ত্রের পক্ষে ছিল? আগেও দলটির নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে। প্রকৃতপক্ষে তাঁরা গণতন্ত্রে বিশ্বাসই করেন না।’

ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের সব আশা-আকাঙ্ক্ষা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি গনতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্ব সভায় আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।

 

সম্পর্কিত খবর