শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মন্ত্রিসভায় রদবদল করছেন মমতা

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির দায়ে গ্রেপ্তার ও বর্ষীয়ান ২ নেতার মৃত্যুর পর মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা ছিল। কিন্তু নানা কারণে ঘোষণা করা হয়নি। নতুন মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, তাপস রায়, পার্থ ভৌমিক এবং স্নেহাশিস চক্রবর্তী।

অন্যদিকে তৃণমূল সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী, চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, রত্না দে নাগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবারই এ রদবদল করে ফেলার গুঞ্জন ছিল। কিন্তু তা করেননি মমতা। মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডেকে হারিয়েছি। পার্থ এখন জেলে। কিন্তু তাদের কাজটা করতে হচ্ছে। একা এতো কিছু সামলানো আমার পক্ষে সম্ভব না।’

ইডির হাতে গ্রেপ্তারের পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি মহল দাবি করেছে।

সম্পর্কিত খবর