শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

জনসংখ্যার হিসাব পছন্দ না হলে তারা পয়দা করুক, আমরা খাবার দেব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমাদের জনসংখ্যা সাড়ে ১৬ কোটির ওপরে, সে হিসাবটা কারো কারো পছন্দ হচ্ছে না। আমি তাদেরকে জিজ্ঞেস করবো, তাদের এই হিসেবটা পছন্দ হয় না কেন ? তাহলে তারা নিজেরাই সন্তান পয়দা করতে থাকুক, জনসংখ্যা বাড়াতে থাকুক। যাদের এই হিসেব পছন্দ হয় না, তারা সেটা করুক। আমরা খাবার দেব। কোনো আপত্তি নেই।

শোকের মাস উপলক্ষে সোমবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন সুখি পরিবার হয়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি হারিকেন নিয়ে যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, তার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। পৃথিবীর প্রত্যেকটা দেশ যেমন- আমেরিকা এমনকি আমাদের প্রতিবেশি ভারতও জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। এ বিষয়টা সকলের মাথায় রাখতে হবে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আমরাও এ কারণে আগাম ব্যবস্থা নিচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা কোনোরকম বিপদে না পড়ি। সেটা মাথায় রেখেই আমরা সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না, এখান থেকে লুটপাট করে খেয়েছি। লুটপাট তো বিএনপি করে গেছে। আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। তিন হাজার-সাড়ে তিন হাজার বিদ্যুৎ থেকে আজকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। আমরা লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না।

 

 

সম্পর্কিত খবর