শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর জখম হয়েছেন আরো এক জন। শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর-জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২৬), কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু আলী (২২) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা মুক্তা হালদার। আহত একজন হলেন, রাজশাহীর বাঘমারা থানার মোহনপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে রনি আহমেদ। রনি ও মুক্তা দুজনই এভারেস্ট ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানীতে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ ও মিঠু একই মোটরসাইকলেযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। অপররদিকে আরেকটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিল এভারেস্ট ওষুধ কোম্পানীর দুজন প্রতিনিধি। এসময় জাফরপুর যু্ব উন্নয়ন ভবনের সামনে পৌঁছেলা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আনন্দ ও মিঠু। গুরুতর জখম হন রনি ও মুক্তা। পরে তাদরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার মারা যান মুক্তা হালদারও।

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, আহত রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ সুরতহাল শেষে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সম্পর্কিত খবর