শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

বছরের দ্বিতীয়ার্ধে মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে লয়েডস ব্যাংক

চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে লয়েডস ব্যাংকিং গ্রুপ। বছরের প্রথমার্ধে মুনাফা হ্রাস এবং আগামীতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ঝুঁকি সত্ত্বেও মুনাফা বাড়ার আশা করছে ব্রিটিশ রিটেইল ও বাণিজ্যিক ব্যাংকটি। ক্রমবর্ধমান সুদের হার প্রতিষ্ঠানটির মুনাফা বাড়াতে সহায়তা করবে। খবর রয়টার্স।

বছরের প্রথম ছয় মাসে ৩৭০ কোটি পাউন্ড করপূর্ব মুনাফা পেয়েছে যুক্তরাজ্যে বৃহত্তম দেশীয় ব্যাংক। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের ৩৯০ কোটি পাউন্ড থেকে কম। তবে এটি বিশ্লেষকদের পূর্বাভাস ৩২০ কোটি ডলারের চেয়ে বেশি।

ভোক্তা ও বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমের হাত ধরে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পেয়েছে লয়েডস। এমন পরিস্থিতিতে ব্যাংক অব আমেরিকার মতো মার্কিন প্রতিযোগী ব্যাংকও দেশটিতে খুচরা ব্যাংকিং কার্যক্রমে মনোযোগ বাড়িয়েছে।

চলতি বছরের প্রথমার্ধের জন্য লয়েডস ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৮০ পেনি অন্তর্বর্তীকালীন লভ্যাংশের প্রস্তাব দিয়েছে। এ লভ্যাংশের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। ব্যাংকটি পুরো বছরে মুনাফার মূল পরিমাপক টেঞ্জিবল ইকুইটি ১৩ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে। যেখানে গত মার্চে ১১ শতাংশের আশা করেছিল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি। এ খবরের পর ব্রিটিশ পুঁজিবাজারে লয়েডস ব্যাংকের শেয়ারদর ৪ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিসহ নানা সংকট যুক্তরাজ্যে মন্দার ঝুঁকি বাড়িয়েছে। এ অবস্থায় ব্যাংক খাতের মুনাফা বৃদ্ধি নিয়ে আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের। লয়েডস জানিয়েছে, বর্তমানে আরো বেশি গ্রাহক মূল্যবৃদ্ধি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তবে ঋণখেলাপি প্রাক-মহামারী পর্যায়ের নিচে রয়ে গিয়েছে। পাশাপাশি উচ্চ কর্মসংস্থানের হার ঋণখেলাপির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে।

সম্পর্কিত খবর