এলবিএসএল ও জেসিআইএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং জনতা ব্যাংকের সাবসিডিয়ারি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিরবচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে জেসিআইএলের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তিটি স্বাক্ষর হয়। জেসিআইএলের সিইও শহিদুল হক এবং এলএবিএসএলের সিইও খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেসিআইএলের পরিচালক ও জনতা ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহসান ডিএমডি ও সিএফও মো. নুরুল আলম, এলবিএসএলের পরিচালক ও সিটিও এসএআর মো. মঈনুল ইসলাম প্রমুখ।



