শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

বছরের দ্বিতীয়ার্ধে মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে লয়েডস ব্যাংক

চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে লয়েডস ব্যাংকিং গ্রুপ। বছরের প্রথমার্ধে মুনাফা হ্রাস এবং আগামীতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ঝুঁকি সত্ত্বেও মুনাফা বাড়ার আশা করছে ব্রিটিশ রিটেইল ও বাণিজ্যিক ব্যাংকটি। ক্রমবর্ধমান সুদের হার প্রতিষ্ঠানটির মুনাফা বাড়াতে সহায়তা করবে। খবর রয়টার্স।

বছরের প্রথম ছয় মাসে ৩৭০ কোটি পাউন্ড করপূর্ব মুনাফা পেয়েছে যুক্তরাজ্যে বৃহত্তম দেশীয় ব্যাংক। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের ৩৯০ কোটি পাউন্ড থেকে কম। তবে এটি বিশ্লেষকদের পূর্বাভাস ৩২০ কোটি ডলারের চেয়ে বেশি।

ভোক্তা ও বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমের হাত ধরে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পেয়েছে লয়েডস। এমন পরিস্থিতিতে ব্যাংক অব আমেরিকার মতো মার্কিন প্রতিযোগী ব্যাংকও দেশটিতে খুচরা ব্যাংকিং কার্যক্রমে মনোযোগ বাড়িয়েছে।

চলতি বছরের প্রথমার্ধের জন্য লয়েডস ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৮০ পেনি অন্তর্বর্তীকালীন লভ্যাংশের প্রস্তাব দিয়েছে। এ লভ্যাংশের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। ব্যাংকটি পুরো বছরে মুনাফার মূল পরিমাপক টেঞ্জিবল ইকুইটি ১৩ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে। যেখানে গত মার্চে ১১ শতাংশের আশা করেছিল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি। এ খবরের পর ব্রিটিশ পুঁজিবাজারে লয়েডস ব্যাংকের শেয়ারদর ৪ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিসহ নানা সংকট যুক্তরাজ্যে মন্দার ঝুঁকি বাড়িয়েছে। এ অবস্থায় ব্যাংক খাতের মুনাফা বৃদ্ধি নিয়ে আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের। লয়েডস জানিয়েছে, বর্তমানে আরো বেশি গ্রাহক মূল্যবৃদ্ধি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তবে ঋণখেলাপি প্রাক-মহামারী পর্যায়ের নিচে রয়ে গিয়েছে। পাশাপাশি উচ্চ কর্মসংস্থানের হার ঋণখেলাপির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে।

সম্পর্কিত খবর