শিরোনাম
icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর
down of head

বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু,আহত-১

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি আহত হয়।

মৃত জিয়াউল হক (৩০) পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার অমর নগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত শহীদ (৩৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে দর্জি বাড়ির সুজনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষ চেয়ারম্যান শওকত হোসেন কানন জানায়, কয়েক মাস আগে থেকে জিয়াউল হক শ্বশুর বাড়িতে আছেন। কিছু দিনের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াউল হক শ্বশুর বাড়ির একটি পরিবারের রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করছিলেন। কাজ থেকে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মাঠ থেকে গরু আনতে যান। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তখন রাজমিস্ত্রী শহীদ জিয়াউল হককে গিয়ে স্পর্শ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি কেউ থানাকে অবহিত করেননি।

সম্পর্কিত খবর