শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দুই সন্তানকে নিয়ে ঢাকায় শ্রাবন্তী

নন্দিত অভিনেত্রী শ্রাবন্তী ঈদের দুদিন আগে তার দুই কন্যা রাবিয়াহ ও আরিশাকে নিয়ে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে তিনি নিজ বাসাতেই উঠেছেন। কিন্তু কী কারণে হঠাৎ করেই আমেরিকা থেকে ঢাকায় এসেছেন, এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমার দুই মেয়ের ইচ্ছে এবার তারা বাবার সঙ্গে ঈদ করবে। তাই তাদের বাবার সঙ্গে যোগাযোগ করেই ঈদের আগে ঢাকায় চলে এলাম। বাচ্চারা বাবার সঙ্গে ঈদ করে ভীষণ খুশি। সত্যি বলতে কী সন্তানের সুখইতো আসলে আমাদের সুখ। দিন শেষে যা কিছুই করি না কেন আমরা সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতে যেন তারা একটা নিশ্চিত জীবন পায় সেদিক বিবেচনা করেই তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করি। আমিও ঠিক তাই করছি। আমার দুই কন্যা রাবিয়াহ ও আরিশা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টাটাই আছে আমার। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

শ্রাবন্তী জানান, এরইমধ্যে ঢাকায় এসে তিনি অনন্ত জলিল বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ ও বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমা দুটো উপভোগ করেছেন। দুটো সিনেমা দেখে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী এবারও ইচ্ছে ছিল অন্তত একটি নাটকে অভিনয় করার। কিন্তু সময় এত দ্রুত চলে যাচ্ছে, আর যে গরম- তাতে মনে হচ্ছে এবারও নাটকে অভিনয় করা হবে না। তবে দেখি এর পর এলে প্রস্তুতি নিয়েই আসব যাতে অন্তত আমার ভক্ত দর্শকের জন্য একটি নাটকে অভিনয় করা যায়।’

এদিকে গেল বছর শ্রাবন্তী আমেরিকার নিউইয়র্কের জামাইকাতে অবস্থিত ‘অ্যালেন স্কুল অব হেলথ সাইন্সেস’ থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট লাভ করেন।

সম্পর্কিত খবর