শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ক্যারিয়ারের জন্য প্রেমিকের সঙ্গে ব্রেকআপ, মুখ খুললেন তনুশ্রী

কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন টালিউড নায়িকা তনুশ্রী চক্রবর্তী। এখন ডাক পেয়েছেন বলিউডে। সানি দেওলের নায়িকা হিসেবে শুটিং সেরে ফেলেছেন অনেকটাই। ক্যারিয়ারের নতুন শুরু তনুশ্রী, এখন ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্তটা তাই নিতে চাইছেন না তিনি।

বিয়ে করতে আগ্রহ প্রকাশ না করায় ব্যবসায়ী প্রেমিক রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

ব্রেকআপ প্রসঙ্গে এবার নীরবতা ভাঙলেন তনুশ্রী। অভিনেত্রী বলেন, নির্দিষ্ট সময় এলে সবটা জানাবেন। তবে এখন এ বিষয় নিয়ে কিছু বলতে চান না। ব্যক্তিগত জীবনে থিতু হওয়ার কথা ভাবছেন না ৩৮-এ পা দিতে চলা এ নায়িকা।

যশ চোপড়ার ফিল্মি ডায়ালগ ধার করে নায়িকা বলেন, প্রত্যেকের জন্য কেউ না কেউ নির্দিষ্ট থাকেন। সময়ে তিনি প্রকাশ্যে আসেন। তার মিস্টার রাইট নিশ্চয়ই রয়েছেন, সবটা সময়ের হাতে ছেড়ে দিয়েছে নায়িকা।

রাজ কুমার গুপ্তার সঙ্গে প্রেম কোনো দিনই প্রকাশ্যে স্বীকার করেননি তনুশ্রী। তবে এক দিদি নম্বর ১-এর মঞ্চে প্রেম সম্পর্কে থাকার কথা খোলাখুলি জানিয়েছিলেন। প্রেমিকের নাম মুখে না আনলেও ইন্ডাস্ট্রিতে দুজনের প্রেম ছিল ‘ওপেন সিক্রেট’। এক বিজ্ঞাপনী প্রচারের কাজের সূত্রে আলাপ দুজনের, সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। আর আপতত শোনা যাচ্ছে ব্রেকআপের গুঞ্জন।

সদ্যই মার্কিন মুলুক থেকে ফিরেছেন অভিনেত্রী। প্রবাসে সম্মানিত হয়ে আপ্লুত নায়িকা, তিন ছবি নিয়ে উড়ে গিয়েছিলেন আমেরিকায়। ‘আবার বছর ২০ পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘সামসারা’ দেখে তনুশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রবাসীরা। খুশি নায়িকা। নিজের বলিউড সফর নিয়ে মুখে কুলুপ নায়িকার। শুধু বললেন, ‘চুক্তিতে সই করেছি। কিচ্ছুটি বলতে পারব না’। সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত খবর