শিরোনাম
down of head

প্রথম ঘণ্টায় ৫৯ শতাংশ সিকিউরিটিজের দর বেড়েছে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ৫৯ শতাংশের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৩০ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ১৫ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ২২১ এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির বা ৫৯ দশমিক ৪৭ শতাংশ। কমেছে ৯৩টির বা ২৪ দশমিক ৮০ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি বা ১৫ দশমিক ৭৪ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। বেলা ১১টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৮৬ কো‌টি ৪৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর