শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ

অত্যাবশ্যকীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়া, পণ্য জাহাজীকরণের উচ্চব্যয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং পূর্বনির্ধারিত কারখানার মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের। এতে চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটিকে ২০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ৬৬ কোটি টাকা মুনাফা হয়েছিল কোম্পানিটির।

গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রধমার্ধে কোম্পানিটির বিক্রি হয়েছে ৯৩০ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৯৬০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৩ শতাংশ। কাঁচামালের দাম বাড়ার কারণে আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়ে ৮৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৫২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ২০ কোটি ৫৩ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ৬৬ কোটি ৬৪ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৭৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৭ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের বিক্রি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৪০৯ কোটি ৬৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ৩ কোটি ৭৫ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ২০ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

সম্পর্কিত খবর