শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

গতকাল বিএসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও আব্দুল হালিম উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের। বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী জানান দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে। তা সত্ত্বেও পূর্ব সতর্কতা হিসেবে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিএসইসির কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট যেসব বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি। এছাড়া বিভিন্ন রুগ্ণ ও দুর্বল কোম্পানিকে সংস্কারের মাধ্যমে এসএমই বোর্ডে তালিকাভুক্ত করতে বিএসইসি যে উদ্যোগ নিয়েছে সেটি অব্যাহত রাখা এবং এসব কোম্পানি যাতে সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নজরদারি করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর