শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ধারাবাহিক পতনে পুঁজিবাজার

ঈদুল আজহার ছুটির পর থেকেই ধারাবাহিক পতন পরিলক্ষিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। এর মধ্যে গত চার কার্যদিবসে ৬৩ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এ সময়ে এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও ৬০০ কোটি টাকার নিচে নেমে গেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও পণ্য বাজারের অস্থিরতার মতো বিষয়গুলো পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মনস্তত্ত্বকে প্রভাবিত করছে। সার্বিকভাবে দেশের অর্থনীতি চাপের মুখে থাকায় তারা পুঁজিবাজার নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা বাড়ছে। অন্যদিকে একশ্রেণীর বিনিয়োগকারী এ মুহূর্তে বিনিয়োগ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে বাজারের তারল্যও কমে গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ৩ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল সূচক। কিন্তু শেয়ার বিক্রির চাপে এর পর থেকেই দরপতন হতে থাকে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৬ পয়েন্ট কমে ২ হাজার ২৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৭৪ পয়েন্টে।

সম্পর্কিত খবর