শিরোনাম
down of head

প্রগতি লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিল চলতি ২০২২ হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ৩ কোটি ৯৮ লাখ টাকা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকায়। সম্প্রতি অনুষ্ঠিত সভায় অর্ধবার্ষিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ জুলাই।

সম্পর্কিত খবর