শিরোনাম
icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
down of head

পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরেছে জাহিন স্পিনিং

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যন্ত্রপাতি মেরামত, সংস্কার, প্রতিস্থাপন ও নতুন যন্ত্রপাতি স্থাপনের পর কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। গত ১৬ জুলাই থেকে কোম্পানিটির কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হয়েছে বলে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়েছে।

গত বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাহিন স্পিনিংয়ের কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানাটির ব্লো রুম, কার্ডিং, ড্রইং, সিমপ্লেক্স, অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং ও শেড, গুদাম ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ছয় মাস পর গত বছরের ১৭ জুলাই থেকে কোম্পানিটির কারখানায় আংশিক উৎপাদন শুরু হয়। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরেও কোম্পানিটির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই সময় কারখানাটিতে উৎপাদন কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা।

সম্পর্কিত খবর