শিরোনাম
ট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দামবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
down of head

সৌদি আরবে জ্বালানি তেল রফতানি দ্বিগুণ বাড়িয়েছে রাশিয়া

ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি পায়নি রাশিয়ার জ্বালানি তেল খাতও। এ পরিস্থিতিতে বাজার পরিবর্তন করছে তেলসমৃদ্ধ দেশ। ভারত ও চীনের পর এবার সৌদি আরবে দ্বিগুণ বাড়িয়েছে জ্বালানি তেল রফতানি। খবর বিজনেস ইনসাইডার।

সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলক দেশ। কিন্তু আকর্ষণীয় দামের কারণে রুশ জ্বালানি তেলের প্রতি আকৃষ্ট হচ্ছেন মধ্যপ্রাচ্যের এ দেশের আমদানিকারকরা। তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রাশিয়া সৌদি আরবে ৬ লাখ ৪৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ২০ হাজার ব্যারেল। রাশিয়ান ও এস্তোনিয়ান বন্দর দিয়ে এসব তেল রফতানি করা হয়।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, জ্বালানি তেলকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধের ব্যয়ও সামাল দেয়া হচ্ছে জ্বালানি আয় থেকে। এ কারণেই দেশটি থেকে জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিমা দেশুগলো যখন রাশিয়ার জ্বালানি খাত থেকে নির্ভরতা কমিয়ে আনছে, ঠিক সে সময় স্বেচ্ছায় রাশিয়ার ওপর নির্ভরতা বাড়াচ্ছে সৌদি আরব।

গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব সফরে গেলেও দুই দেশের মধ্যে জ্বালানি তেল নিয়ে কোনো চুক্তি হয়নি। বিষয়টি পণ্যটির বাজারকে ফের ঊর্ধ্বমুখী চাপের মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর