শিরোনাম
icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
down of head

১০০ ডলারের নিচে প্রতি টন আকরিক লোহার দাম

ডালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে ১০০ ডলারের নিচে নেমেছে প্রতি টন আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য। মূলত ইস্পাত উৎপাদনে নিম্নমুখী চাহিদার কারণেই বাজারদরে নিম্নমুখী প্রভাব তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে। শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশটিতে অবকাঠামো নির্মাণ কিংবা শিল্প উৎপাদন তলানিতে নেমে আসে। এ কারণে দুর্বল হয়ে পড়ে ইস্পাতের চাহিদা।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ৯ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৫২ ইউয়ান বা ৯৬ ডলার ৬৭ সেন্টে, যা গত ২৫ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। ধাতুটির সাপ্তাহিক দাম কমেছে ১২ শতাংশ।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে ইস্পাত উৎপাদনের এ উপকরণের দাম ২ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯৭ ডলার ৬০ সেন্টে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার সাপ্তাহিক দাম কমেছে ১১ শতাংশ।

সম্পর্কিত খবর