শিরোনাম
icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
down of head

নিম্নমুখী ধারায় ভারতের ভোজ্যতেল আমদানি

জুনে ভারতের ভোজ্যতেল আমদানি আগের মাসের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ কমেছে। তবে গত বছরের অক্টোবরে শুরু হওয়ায় চলতি তেলবর্ষের প্রথম আট মাসে আমদানি দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) এক প্রতিবেদনে দেখা গিয়েছে, গত মাসে ভারত ৯ লাখ ৪১ হাজার টন ভোজ্যতেল আমদানি করেছে। মে মাসে আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ৫ হাজার টন।

এদিকে ২০২১-২২ তেলবর্ষের প্রথম আট মাসে দেশটি ৮৪ লাখ ৯০ হাজার টন ভোজ্যতেল আমদানি করেছে। এর আগের বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৮৪ লাখ ৫২ হাজার টন।

এসইএর দেয়া তথ্য বলছে, জুনে অপরিশোধিত পাম অয়েল ও আরবিডি পাম অলিনসহ পাম অয়েল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯০ হাজার টনে। এর আগের মাসে এসব পণ্য আমদানি করা হয়েছিল ৫ লাখ ১৪ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে ১৪ দশমিক ৯৬ শতাংশ। ২০২১-২২ মৌসুমের প্রথম আট মাসে আমদানি হয়েছে ৪৩ লাখ ৩০ হাজার টন পাম অয়েল। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫১ লাখ ৪৯ হাজার টন। এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ১৫ দশমিক ৮৯ শতাংশ।

অন্যদিকে মৌসুমের প্রথম আট মাসে আরবিডি পাম অলিন ও অপরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে যথাক্রমে ১১ লাখ ও ৩ লাখ ১৭ হাজার টন। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল যথাক্রমে ২৯ হাজার ৩৭৬ ও ৫ লাখ ১ হাজার টন।

এসইএর নির্বাহী পরিচালক বিভি মেহতা বলেন, আরবিডি পাম অলিন আমদানি বাড়ার মূল কারণ অপরিশোধিত পাম অয়েলে ঊর্ধ্বমুখী রফতানি শুল্ক এবং আরবিডি পাম অয়েলে নিম্নমুখী শুল্ক। তথ্য বলছে, প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের রফতানি শুল্ক ৫৭৫ ডলার। আর প্রতি টন আরবিডি পাম অলিনে শুল্ক দিতে হয় ৪০৮ ডলার।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ভারতের প্রধান পাম অয়েল সরবরাহকারী দেশ। ২০২১-২২ মৌসুমের প্রথম আট মাসে মালয়েশিয়া ভারতে ১৯ লাখ ৯৯ হাজার টন অপরিশোধিত পাম অয়েল সরবরাহ করে। আরবিডি পাম অলিন সরবরাহ করে ৩ লাখ ৪৪ হাজার টন। অন্যদিকে একই সময় ইন্দোনেশিয়া ৬ লাখ ৪৩ হাজার টন অপরিশোধিত পাম অয়েল ও ৭ লাখ ৪৭ হাজার টন আরবিডি পাম অলিন সরবরাহ করেছে।

সম্পর্কিত খবর