শনিবার চালু থাকবে ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম
দুর্গাপূজার ছুটির আগে আগামী ১৭ অক্টোবর শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
রোববার (১১ অক্টোবর) ডিএসইর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এ ছাড়া ১৮ ও ১৯ অক্টোবরও ডিএসইতে নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২০ অক্টোবর থেকে ছুটি শুরু হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার ২২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে ডিএসইতে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে



