ট্রেনের ছাদে নাচতে গিয়ে ৬ টুকরো কিশোর
ট্রেনের ছাদে উঠে বন্ধুদের সঙ্গে নাচার সময় নিচে পড়ে ছয় টুকরো হলো এক কিশোর। তার নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনী সদর দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুমল্লিার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের চাঁদপুর রেলগট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে ফেনী থেকে চাঁদপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। বেলা সাড়ে ১১টায় লাকসামের চাঁদপুর রেলগেট এলাকায় আসলে ট্রেনের ছাদে বন্ধুদের সঙ্গে নাচতে ছিল ওই কিশোর। এ সময় ডিশ তারে পিছিয়ে ও হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয় টুকরো হয়ে যায় সে।
লাকসাম রেলওয়ে থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই কিশোর নিহত হয়। তার শরীর ছয় টুকরো হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি বলেন, নিহত ওই কিশোর বন্ধুদের সঙ্গে ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন লাকসামের শ্রীয়াংয়ে নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় সে। তার মরদেহ পরিবারের হস্তান্তর করা হবে।


