শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

পদত্যাগের সিদ্ধান্ত সব মন্ত্রীর, লঙ্কায় গঠিত হচ্ছে সর্বদলীয় সরকার

শ্রীলংকার বর্তমান মন্ত্রী সভার সকল সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ দেশটিতে সর্বদলীয় সরকার গঠিত হলেই তারা মন্ত্রিত্ব ছেড়ে দেবেন৷

সোমবার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের দপ্তর থেকে জানানো হয়েছে এ তথ্য৷ খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের৷

এদিকে গত শনিবার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হন। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের পদত্যাগেরও দাবি জানান তারা।

উত্তেজনা চরমে পৌঁছালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই পদত্যাগ করতে সম্মত হন। শ্রীলংকায় অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হওয়ায় সরকারের ওপর ক্ষুদ্ধ হন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে পড়েন।

মে মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে৷ এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রানিল বিক্রমাসিংহে৷ কিন্তু তার ওপরও ক্ষুদ্ধ হয় সাধারণ মানুষ। শনিবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান নেন সাধারণ জনতা৷ তারা জানান, যতক্ষণ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়ছেন ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন৷ সূত্র: বিবিসি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত খবর