শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ঈদে কোনো ডায়েট নয়: বুবলী

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী মাঝে কিছুদিন বিরতি দিয়ে কাজে ফিরেছেন। ঈদে তার একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত মুক্তি পায়নি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি।

নায়িকা বুবলী ঈদে উদযাপন করছেন জমিয়ে। সাধারণত তিনি ডায়েট মেনে চলেন, নিয়মিত জিম করেন। তবে ঈদের সময় সেটার তোয়াক্কা করতে রাজি নন তিনি। উৎসবের এই সময়ে প্রচুর খাওয়ার পক্ষে বুবলী।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়ে এমনটাই জানিয়েছেন নায়িকা। সেখানেই ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন তিনি।

কোভিডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সব বিধিনিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।’

ডায়েটের বিষয়ে বুবলী বলেন, ‘ঈদের এ কয়েকটা দিন কোনো ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন।’

সম্পর্কিত খবর