শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

ইউক্রেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার রাশিয়ার বিমান হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কোনো বিরাম নেই, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ৩৪ বার বিমান হামলা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।

রোববার থেকে সোমবার রুশ বাহিনী এই হামলা চালায়। এই হামলায় দোনেৎস্কের শহর চ্যাসিভ ইয়ারে বিমান হামলায় ১৫ জন মারা গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান বলেন, চ্যাসিভ ইয়ারে রাশিয়ার হামলা সন্ত্রাসবাদী কাজ। রাশিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকায় রাখার অনুরোধ করেছেন তিনি।

কৃষ্ণসাগরের বন্দর শহর মিকোলাইভে সোমবার ভোরে অন্তত ৯টি বিস্ফোরণ হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক উইলসন ওই শহরে আছেন। তিনি জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থল থেকে ক্ষেপণাস্ত্র হামলার আওয়াজ পেয়েছেন তিনি।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার অধিকারে থাকা দক্ষিণের শহর খেরসন থেকে যেন বেসামরিক মানুষ চলে যান। কারণ, ইউক্রেনের সেনা সেই শহরে পাাল্টা আক্রমণ শানানোর পরিকল্পনা করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলি তাদের যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমরাস) দিচ্ছে, তাতে যুদ্ধক্ষেত্রে বিপুল পরিবর্তন দেখা যাচ্ছে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও চারটি হিমরাস দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে ইউক্রেনের হাতে ১২টি হিমরাস থাকবে। এ ছাড়াও যুক্তরাষ্ট্র তাদের প্রচুর গোলাবারুদ সরবরাহ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিনি বন্ধু দেশের জেনারেল ও প্রতিরক্ষামন্ত্রীদের কাছে চিঠি লিখে জানাচ্ছেন, কেন ওই শহরগুলি তাদের দখল করাটা দরকার। তাই তিনি প্রয়োজনাীয় অস্ত্রশস্ত্র চেয়েছেন।

তিনি জানিয়েছেন, যেভাবে যুদ্ধ হচ্ছে, তাতে সোভিয়েত আমলের অস্ত্রসম্ভার দ্রুত শেষ হয়ে আসছে। আমাদের হাতে তিরিশ বছর আগেকার অস্ত্রশস্ত্র ছিল। গত তিন মাসে আমরা নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েছি। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।

সম্পর্কিত খবর