শিরোনাম
icon সিএফও নিয়োগ নিয়ে আইডিআরএর সার্কুলার বাতিলের দাবি icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন icon হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৪ icon ডেঙ্গুতে হাসপাতালে আরও ১,৬৩৩ জন icon ৪৫ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম
down of head

দুঃখী দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

বিশ্বে সবচেয়ে দুঃখী দেশের মধ্যে বাংলাদেশের সপ্তম স্থানে রয়েছে। আজ সোমবার (৪ জুলাই) ‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১২২টি দেশের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের স্কোর ৪৫। এদিকে, আফগানিস্তান ৫৯ স্কোর নিয়ে দুঃখী দেশগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চের মধ্যে বাংলাদেশে পরিচালিত জরিপে অংশ নেন এক হাজার মানুষ। বিশ্বের ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেশি মানসিক চাপে ছিলেন তারা।

শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কিনা, এ সংশ্লিষ্ট প্রশ্নও জরিপে অন্তর্ভুক্ত ছিল।

গ্যালাপের বৈশ্বিক ব্যবস্থাপনা অংশীদার জন ক্লিফটন বলেন, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও মহামারিতে ভুগছে বর্তমান বিশ্ব। এর মধ্যে যে কোনো একটির প্রভাব আরও প্রকটভাবে বিশ্বে পড়বে। তবে, এসব সমস্যা আলোচনায় আসার আগে থেকেই বিশ্বব্যাপী অসন্তোষের বিষয়টি শুরু হয়েছে। এক দশক ধরে এই অসন্তুষ্টি বেড়েই চলেছে।

জরিপে অংশ নেয়া প্রতি ১০ জনের মধ্যে তিনজন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চারজনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও রাগ (২৩ শতাংশ) অনুভব করে।

সম্পর্কিত খবর