শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

চীনে নতুন করে লকডাউনের আওতায় ১৭ লাখ মানুষ

নতুন করে লকডাউনের আওতায় আনা হয়েছে চীনের কেন্দ্রীয় আনহুই প্রদেশের ১৭ লাখ মানুষকে। ওই প্রদেশে সোমবার নতুন করে করোনাভাইরাসের প্রায় ৩০০ কেস শনাক্ত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহ থেকেই আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপরেই ওই প্রদেশের দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। সেখানকার ১৭ লাখের বেশি মানুষ শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন।

পুরো সপ্তাহজুড়েই সিজিয়ানের রাস্তাঘাট ছিল জনমানব শূণ্য। তবে গত কয়েকদিন ধরে গণহারে টেস্টের জন্য লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনের মধ্যে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

প্রাদেশিক গভর্নর ওয়াং কিংশিয়ান প্রতিটা সময় কাজে লাগিয়ে দ্রুত স্ক্রিনিং কার্যকর করার পাশাপাশি কোয়ারেন্টাইন এবং কেস শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রতিবেশী জিয়াংসু প্রদেশের চার শহরে নতুন করে ৫৬ কেস শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

শুরু থেকেই কোভিড জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে চীন। কঠোর লকডাউন, গণহারে টেস্টিং, কোয়ারেন্টাইনের ওপর জোর দিয়েছে দেশটি।

সম্পর্কিত খবর