শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

যাত্রীবোঝাই বগি রেখেই চলে গেল ট্রেন

যাত্রী বোঝাই বগি রেখেই স্টেশন ছেড়ে চলে গেল ট্রেন। এমনই ঘটনা ঘটেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি বগি রেখেই স্টেশন ছেড়ে চলে যায়। রেখে যাওয়া বগিটিতে শতাধিক যাত্রী ছিল। এসব যাত্রী টিকিট কেটেও গন্তব্যে যেতে পারেনি।

জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগির জন্য ১০৫ জন যাত্রী টিকিট কেটেছিলেন। তাদের অধিকাংশ যাত্রী এ ঘটনায় ট্রেনটি মিস করেছেন। ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ছিল। তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টা সময় সবাইকে অবগত করা হয়েছে।

তবে আগে যারা বিষয়টি জেনেছেন, তারা অনেকে অন্য বগিতে উঠেছেন।
একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনটি রাজধানী কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড় রেলওয়ে স্টেশন) পর্যন্ত চলাচল করে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আমরা এ বিষয়ে ঘোষণা দিয়েছি সকাল নয়টায়। আমরা সর্বোচ্চ এফর্ট দিয়েছি। আমাদের কাছে অতিরিক্ত বগি ছিল না। ট্রেনটি আসার পথে বগিতে কোন দুর্ঘটনা ঘটেছিল। এটা কি কারণে হয়েছে আমরা জানি না, এটা বগির মেটেরিয়ালস দুর্বলতা থেকে হতে পারে। কালকে থেকে কোন কোচ এমন হলে রিপ্লেস না ছাড়া যাবে না। এতে বগির যাত্রীদের টিকিট ফেরত নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর