শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

টাঙ্গাইলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ২০ ঘণ্টাতেও হয়নি উদ্ধার

টাঙ্গাইলে রংপুরগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ২০ ঘণ্টাতেও উদ্ধার করা যায়নি। ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কার্যক্রমে সময় লাগছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ডিভিশনাল পর্যায়ে রেলওয়ের ডিজিওকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আগে সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রোল নিয়ে চট্টগ্রাম থেকে রংপুর যাচ্ছিল ট্রেনটি। মির্জাপুর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের বগিসহ তেলবাহী আরেকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে উল্টে যায়। উল্টে যাওয়া বগিতে ৩০ হাজার লিটার পেট্রোল ছিল বলে জানা গেছে। তবে দুর্ঘটনাকবলিত হয়ে বগিতে থাকা অধিকাংশ পেট্রোল পড়ে গেছে।

এদিকে ট্রেন দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার ফিরোজ শাহ সুলতান (চালক) ও সহকারী চালক জিয়াউর রহমান আহত হয়েছেন।

জানা গেছে, মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১ ঘণ্টা। পরে ট্রেন চলাচল শুরু হলেও উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। পরে সোমবার রাত ১টার দিকে উদ্ধারকারী রিলিভ ট্রেন আসার পর লাইনচ্যুত ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কার্যক্রমে ধীরগতি হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কার্যক্রমে ধীরগতি রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে মঙ্গলবার সারা দিন লাগতে পারে। এছাড়া ট্রেন দুর্ঘটনার ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ট্রেনচালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে চালক দাবি করেছে, ট্রেনের ব্রেক ফেল করায় এই ঘটনা ঘটেছে। ট্রেনে থাকা ‘লগ’ এ রেকর্ড রয়েছে। লগেই বিস্তারিত পাওয়া যাবে আসলে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সম্পর্কিত খবর