শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

পদ্মা সেতুর উদ্বোধন নির্বিঘ্ন করার লক্ষ্যে পুলিশ কাজ করছে

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সেই লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর মিন্টু রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাফিজ আক্তার বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এই উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।

সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এতো বেশি বৃষ্টি হচ্ছে গলা পর্যন্ত পানি হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে, যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়। এছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্যও পুলিশ কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর