শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত রঙ উৎপাদক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ‘বার্জার টেক কনসাল্টিং লিমিটেড’ নামে একটি সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, সাবসিডিয়ারি কোম্পানিটি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সহায়ক সেবা এবং প্রাসঙ্গিক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এ সাবসিডিয়ারি গঠনে বার্জার পেইন্টস ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে যা বিতরণ সম্পন্ন করা হয়েছে।

৩১ মার্চ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বার্জার পেইন্টসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ২৬৬ কোটি ৯১ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকা বা ৮ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা।

সম্পর্কিত খবর