শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ১০.৫০% কমেছে

চলতি মাসের প্রথম ২০ দিনে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ১০ দশমিক ৫০ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৩৬৮ টনে। গত মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ২৪ হাজার ৫৮৯ টন। পণ্যবাহী কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্য বলছে, ১-২০ জুন পর্যন্ত মালয়েশিয়া ৮৬ হাজার ২৫৫ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি করে। গত মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ৩০৩ টন। চলতি মাসের ২০ দিনে আরবিডি পাম অয়েল রফতানি হয়েছে ১ লাখ ২ হাজার ৮৫৫ টন। আগের মাসের একই সময় রফতানি হয়েছিল ৯১ হাজার ৯০ টন। আরবিডি পাম অলিন রফতানি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৪৩ টন। আগের মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৬৮ হাজার ২৮০ টন।

এছাড়া আরবিডি পাম স্টিয়ারিন ৭৩ হাজার ১৫ টন, অপরিশোধিত পাম কারনেল অয়েল ২৫ হাজার ৮৯৫ টন ও পাম ফ্যাটি অ্যাসিড ডিসটিলেট ১৪ হাজার ৪০০ টন রফতানি করা হয়।

চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৬৩৫ টনে। এছাড়া চীনে ১ লাখ ৪ হাজার ৮৫৩ টন ও ভারতীয় উপমহাদেশে ৯৭ হাজার ৭০০ টন রফতানি করা হয়েছে।

সম্পর্কিত খবর