শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দাবদাহের ঝুঁকিতে ফ্রান্সের গম উৎপাদন

শুষ্ক আহবাওয়ায় এমনিতেই দুশ্চিন্তার মধ্যে ফ্রান্সের কৃষকরা। তার ওপর নতুন করে দাবদাহের আশঙ্কা। দাবদাহ দেখা দিলে দেশটিতে গম উৎপাদন ব্যাপকভাবে কমতে পারে। বিশ্লেষক ও কৃষকরা এ তথ্য জানিয়েছেন। খবর নাসডাক।

সংশ্লিষ্টরা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এরই মধ্যে ব্যাপক সংকোচনের মধ্যে বৈশ্বিক গমের বাজার। এ পরিস্থিতিতে ফ্রান্সে উৎপাদন কমে গেলে ইউরোপে খাদ্যশস্য সংকট প্রকট হতে পারে।

বিশ্লেষকদের প্রক্ষেপণ অনুযায়ী, চলতি বছর ফ্রান্সে গম উৎপাদন কমে ৩ কোটি ৩০ থেকে ৪০ লাখ টনে নামতে পারে। গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ৩ কোটি ৫৫ লাখ টন। ফ্রান্সের কেন্দ্রীয় অঞ্চলে দাবদাহের আশঙ্কা সবচেয়ে বেশি। অথচ গমের ফলনের জন্য এখনই সবচেয়ে ভালো সময়। সম্প্রতি দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোমানিয়ার কৃষিমন্ত্রী আদ্রিয়ান চেসনোইউ বলেন, বৈরী আবহাওয়া উৎপাদনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর অতিরিক্ত উৎপাদন ব্যয় সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশটির কৃষকরা। ফলে গত বছর দেশটিতে বাম্পার ফলন হলেও এ বছর সে তুলনায় কমবে। এছাড়া শুষ্ক আবহাওয়ায় জার্মানি ও পোল্যান্ডেও উৎপাদন কমার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর